২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে নিম্নগামী টুইটার

ক্রমেই নেমে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের আইপিওর মূল্য। ২০১৩ সালে শেয়ারবাজারে যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত টুইটার শেয়ারের মূল্য সবচেয়ে কম ছিল অগাস্টের তৃতীয় শুক্রবার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ২০১৩ সালে যাত্রার শুরুতে টুইটারের শেয়ারের দাম ছিল ২৬ ডলার। এরপর দাম বাড়লেও শুক্রবার তা আবার ২৬ ডলারে নেমে আসে।  আর্থিক দিকে ভালো অবস্থানে থাকলেও,  সিলিকন ভ্যালির অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় নতুন ব্যবহারকারীর বৃদ্ধির হারে অনেকটাই পিছিয়ে পরেছে টুইটার।

অন্যদিকে মোবাইল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মকে ঢেলে সাজিয়ে ‘টুইটার অডিয়্যান্স প্ল্যাটফর্ম’ নামে নামকরণ করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের ভিডিও কন্টেন্ট দেখাতে উৎসাহিত করতে বিজ্ঞাপনদাতাদের সুযোগ করে দিতেই টুইটার এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

গত কয়েক মাসে টুইটারের শেয়ারের দাম কমেছে কমেছে ২৫ শতাংশ। অন্যদিকে, ফেইসবুকের শেয়ার ৫ শতাংশ, অ্যাপল, গুগল আর মাইক্রসফটের শেয়ারের মূল্য ২ শতাংশ কমেছে।