দুই ভাগ হওয়ার শঙ্কায় বিটকয়েন
মাইনিংয়ের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হবে এই প্রশ্নে বিভক্ত হয়ে গেছেন বিটকয়েন মাইনাররা। সফটওয়্যার পরিবর্তনের জের ধরে আলোচিত এই ভার্চুয়াল কারেন্সি দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ডেভেলপাররা।
বিটকয়েন মাইনিংয়ের জন্য এখন ‘বিটকয়েন এক্সটি’ নামের নতুন একটি সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট ডেভেলপাররা। ভার্চুয়াল কারেন্সির ক্রমশ বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মেলাতে নতুন সফটওয়্যারটির প্রয়োজন বলে মন্তব্য করেছেন সফটওয়্যারটির ডেভেলপার মাইক হার্ন।
বিবিসি জানিয়েছে, বিটকয়েন এক্সটি বিরোধীদের একটা বড় অংশ চীনের। এই ডিজিটাল কারেন্সির নিয়ন্ত্রণ নিয়ে তারা আশঙ্কিত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
বিটকয়েনের মাধ্যমে সব লেনদেনের হিসাব রাখার পুরানো সফটওয়্যার ব্লকচেইন ১ মেগাবাইটের ব্লক দিয়ে তৈরি। এর বিপরীতে বিটকয়েন এক্সটিতে ব্লগগুলোকে সর্বোচ্চ ৮ মেগাবাইট পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। এক্সটি নিয়ে সবচেয়ে বড় জটিলতা হল এটি বিটকয়েনের সঙ্গে জড়িত বর্তমান সফটওয়্যারগুলোর সঙ্গে কম্প্যাটিবল নয়। ফলে দুটি আলাদা ডিজিটাল মুদ্রায় ভাগ হয়ে যাবে বিটকয়েন, ব্যবহারকারীদের বিশ্বাস হারাবে উভয়ই-- দাবি বিটকয়েন এক্সটি বিরোধীদের।
তবে হার্ন জানিয়েছে এক্সটি উন্মোচনের পর ব্যবহারকারীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া মিশ্র আশাব্যাঞ্জক ফল মিলেছে পরবর্তী ৭২ ঘন্টায়। বিটকয়েণ নেটওয়ার্কের ১০ শতাংশ ব্যবহারকারী সফটওয়্যারটি ব্যবহার করছেন এখন।
