২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেলিভারি ড্রোন মামুলি বিষয় হবে

পণ্য পরিবহনের কাজ আরো সহজ এবং দ্রুত করতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করেছে অ্যামাজন- এটি পুরোনো খবর। অ্যামাজন প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস এবার বলছেন, ড্রোন একসময় ডেলিভারি ট্রাকের মতোই মামুলি বিষয় হয়ে দাঁড়াবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

অ্যামাজন সিইও’র বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ডেলিভারি ড্রোনগুলো প্রস্তুত সময় সাপেক্ষ ব্যাপার হলেও ভবিষ্যতে মেইল ট্রাকের মত অহরহ ব্যবহার করা হবে এগুলো।

এই ডেলিভারি ড্রোনগুলো বাজারজাতকরণে প্রযুক্তিগত দিকের চেয়ে নিয়ন্ত্রণ করা বড় বাধা হতে পারে বলে জানিয়েছে সিএনএন।

বেজোস-এর বরাত দিয়ে সিএনএন জানায়, ইতোমধ্যে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো অ্যামাজনের এই নতুন পদক্ষেপের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরাও এগিয়ে আসছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে দ্রুত ডেলিভারি নিশ্চিত করার জন্য বাণিজ্যিকভাবে ড্রোন ব্যবহারের ঘোষণা দেয় অ্যামাজন।