২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইফোন ৬এস’-এর আরও ছবি ফাঁস!

অনলাইনে ছড়িয়ে পরেছে তথাকথিত নতুন আইফোন ডিসপ্লের ছবি। প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে প্রকাশিত ছবিগুলো নির্মাণ কারখানায় তোলা ‘আইফোন ৬এস’-এর ডিসপ্লের।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 02:31 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

ম্যাকরিউমার্স ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, অগাস্টের প্রথম সপ্তাহেই অনলাইনে ছড়িয়ে পরে তথাকথিত নতুন প্রজন্মের ‘আইফোন ৬এস’-এর ডিসপ্লের ছবিগুলো। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ওয়েবসাইট ম্যাকফিক্সইট আরও বেশ কিছু ছবি প্রকাশ করেছে। নতুন ছবিগুলোর সঙ্গে সপ্তাহের শুরুতে প্রকাশিত ছবিগুলো মিলিয়ে বিভিন্ন সাইটের মন্তব্য একই নির্মাণ কারখানা থেকে তোলা ওই ছবিগুলো।

ম্যাকফিক্সইটের প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে কোয়ালিটি কন্ট্রোল স্টিকারে ২৯ জুলাই তারিখটি চোখে পরে সহজেই।

গত কয়েক বছরে সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচনের প্রথা মেনে চলেছে অ্যাপল। সেই হিসেবে তথাকথিত আইফোন ডিসপ্লের ছবিগুলো নতুন আইফোনের হতে পারে বলে জানিয়েছে ম্যাকরিউমার্স।

বিভিন্ন সূত্র থেকে ফাঁস হওয়া তথাকথিত নতুন আইফোনের ছবি ও বাজারের চলতি গুজব বিশ্লেষণ করে সাইটটি জানিয়েছে, আইফোনের নতুন মডেল আগেরটির থেকে খানিকটা হলেও পুরু হতে পারে। পরিবর্তন আসতে পারে ক্যামেরার অবস্থান বা বাহ্যিক ডিজাইনেও।

বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথাকথিত ‘আইফোন ৬এস’-এর ফাঁস হওয়া ছবি