১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বছর সেরা শিল্পী, গান, অ্যালবাম, পডকাস্টের নাম জানাল স্পটিফাই

সর্বশেষ অ্যালবাম ‘ডেবি তিরার মাস ফটোস’-এর মাধ্যমে গোটা বিশ্বের সবচেয়ে বেশিবার শোনা অ্যালবামও তার ঝুলিতে।

বছর সেরা শিল্পী, গান, অ্যালবাম, পডকাস্টের নাম জানাল স্পটিফাই
বছরের সবচেয়ে বড় গানটি আসলে ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল, যা লেডি গাগা ও ব্রুনো মার্সের দারুণ জনপ্রিয় গান ‘ডাই উইথ আ স্মাইল’। ছবি: স্পটিফাই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 06:59 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

বার্ষিক র‍্যাপড ফিচারে এ বছরের সেরা শিল্পী, গান, অ্যালবাম পডকাস্টের নাম ঘোষণা করেছে স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই।

চতুর্থবারের মতো স্পটিফাইয়ের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে নিজের মুকুট ধরে রেখেছেন পুয়ের্তো রিকোর লাতিন ট্র্যাপ সুপারস্টার ব্যাড বানি। এর আগে, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও এই মুকুট অর্জন করেছিলেন তিনি। 

সর্বশেষ অ্যালবাম ‘ডেবি তিরার মাস ফটোস’ বা ডিটিএমএফ-এর মাধ্যমে গোটা বিশ্বের সবচেয়ে বেশিবার শোনা অ্যালবামও তার ঝুলিতে বলে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

২০২৬ সালের ‘সুপার বোল’ হাফটাইম শোতে প্রধান শিল্পী হিসেবে বানির পারফর্ম্যান্স ও পরের বছর গ্র্যামির জন্য বেশ কয়েকটি মনোনয়ন পাওয়ার মতো ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দুটি বড় ঘটনার ঠিক আগেই স্পটিফাইয়ের এ খবরটি প্রকাশ পেল।

এদিকে, বছরের সবচেয়ে বড় গানটি আসলে ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল, যা লেডি গাগা ও ব্রুনো মার্সের দারুণ জনপ্রিয় গান ‘ডাই উইথ এ স্মাইল’। কেবল ২০২৫ সালেই গানটি ১৭০ কোটির বেশি বার স্ট্রিম হয়েছে।

দেখে নেওয়া যাক ‘স্পটিফাই র‍্যাপড ২০২৫’-এর বছর সেরা শিল্পী, গান, অ্যালবাম পডকাস্টের নাম–

সেরা শিল্পী

১. ব্যাড বানি

২. টেইলর সুইফট

৩. উইকেন্ড

৪. ড্রেক

৫. বিলি আইলিশ

৬. কেন্ড্রিক লামার

৭. ব্রুনো মার্স

৮. আরিয়ানা গ্র্যান্ডে

৯. অরিজিৎ সিং

১০. ফুয়েরজা রেজিদা

সেরা গান

১. লেডি গাগা ও ব্রুনো মার্সের ‘ডাই উইথ এ স্মাইল’

২. বিলি আইলিশের ‘বার্ডস অফ এ ফেদার’

৩. রোজ এবং ব্রুনো মার্সের ‘এপিটি’

৪. অ্যালেক্স ওয়ারেনের ‘অর্ডিনারি’

৫. ব্যাড বানির ‘ডিটিএমএফ’

৬. সম্বআর ‘ব্যাক টু ফ্রেন্ডস’

৭. হান্টার/এক্স, ইজেএই, অড্রে নুনা, রেই এএমআই, কেপপ ডিমন হান্টার্স অভিনীত ‘গোল্ডেন’

৮. কেন্ড্রিক লামার ও এসজেডএ-এর ‘লুথার’ 

৯. গ্রেসি আব্রামস-এর ‘দ্যাটস সো ট্রু’

১০. বিলি আইলিশ-এর ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ 

সেরা অ্যালবাম

১. ব্যাড বানির ‘ডেবি তিরার মাস ফটোস’

২. কেপপ ডেমন হান্টার্সের ‘কেপপ ডেমন হান্টার্স (সাউন্ডট্র্যাক)’

৩. বিলি আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ 

৪. এসজেডএ-র ‘এসওএস ডিলাক্স: লানা’ 

৫. সাব্রিনা কার্পেন্টার-এর ‘শর্ট এন' সুইট’

৬. লেডি গাগার ‘মেইহেম’

৭. অ্যালেক্স ওয়ারেইনের ‘ইউ উইল বি অলরাইট, কিড’ 

৮. মরগান ওয়ালেনের ‘আই’ম দ্য প্রবলেম’

৯. কেন্ড্রিক লামারের জিএনএক্স

১০. ব্যাড বানির ‘আন ভেরানো সিন টি’

সেরা পডকাস্ট

১. জো রোগান এক্সপেরিয়েন্স

২.স্টিভেন বার্টলেটের সাথে একজন সিইওর ডায়েরি

৩. মেল রবিনস পডকাস্ট

৪. কল হার ড্যাডি

৫. দিস পাস্ট উবকিএন্ড উইথ থিও ভন

৬. হুবারম্যান ল্যাব

৭. ক্রাইম জাঙ্কি

৮. মডার্ন উইসডম

৯. অন পার্পাস উইথ জেয় শেঠি

১০. টাকার কার্লসন শো