১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফোর্বসের বিলিয়নেয়ার তালিকায় ১৩ তরুণ, নেপথ্যে কারণ কী?

আলেকজান্ডার ওয়াং ও এড ক্র্যাভেন বর্তমানে ৩০ বছরের কম বয়সী সবচেয়ে ধনী দুই উদ্যোক্তা, যাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৩২০ কোটি এবং ২৮০ কোটি ডলার।

ফোর্বসের বিলিয়নেয়ার তালিকায় ১৩ তরুণ, নেপথ্যে কারণ কী?
নিজের এআই স্টার্টআপ ‘স্কেল এআই’-এর ৪৯ শতাংশ শেয়ার প্রায় ১৪০০ কোটি ডলারে মেটার কাছে বিক্রি করেছেন এই তরুণ। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

‘পলিমার্কেট’-এ ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মূল কোম্পানি ‘ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ’। ফলে এই প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯০০ কোটি ডলারে। এর মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নেয়ার হয়েছেন পলিমার্কেটের ২৭ বছর বয়সী প্রতিষ্ঠাতা শেন কোপ্ল্যান। 

তবে তার এই রাজত্ব ছিল ক্ষণস্থায়ী। কেবল ২০ দিন পরেই তাকে ছাড়িয়ে যান এআই স্টার্টআপ ‘মারকর’-এর তিন সহ-প্রতিষ্ঠাতা। ২২ বছর বয়সী এই ত্রয়ী সর্বকালের সর্বকনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নেয়ার হওয়ার গৌরব অর্জন করেছেন। 

১৭ বছর আগে ২৩ বছর বয়সে যে রেকর্ড গড়েছিলেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার চেয়েও কম বয়সে বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন তারা। 

এ বছরের অক্টোবরে ফোর্বস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মারকর-এর ফুডি বলেছেন, “বিষয়টি সত্যিই পাগলামির মতো। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। দুই বছর আগে আমরা যা কল্পনা করেছিলাম, আর এখন যা পেয়েছি তা অবশ্যই তার চেয়েও অনেক বেশি।”

এরপর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এক বিস্ময়কর সময়ের মধ্যে ৩০ বছরের কম বয়সী আরও সাতজন উদ্যোক্তা বিলিয়নেয়ার তালিকায় নাম লিখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ‘কালশি’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্রাজিলের সাবেক ব্যালে নৃত্যশিল্পী ২৯ বছর বয়সী লুয়ানা লোপেস লারা। 

বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্ভর নারী বিলিয়নেয়ার তিনি এবং ২০-এর কোঠায় থাকা একমাত্র স্বনির্ভর নারী বিলিয়নেয়ারও লারা। ২০-এর কোঠায় বলার কারণ, আগামী মে মাসে ৩০ বছরে পা দেবেন তিনি। সবমিলিয়ে বর্তমানে বিশ্বে ৩০ বছরের কম বয়সী স্বনির্ভর বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ১৩ জন।

বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নেয়ার হয়েছেন পলিমার্কেটের ২৭ বছর বয়সী প্রতিষ্ঠাতা কোপ্ল্যান। ছবি: পলিমার্কেট

বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নেয়ার হয়েছেন পলিমার্কেটের ২৭ বছর বয়সী প্রতিষ্ঠাতা কোপ্ল্যান

কারণ কী?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুনদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে বলে যে দুশ্চিন্তা চলছে তার বিপরীতে বিস্ময়কর গতিতে অন্য কিছুও তৈরি করছে এআই। এমন সব বিলিয়রেয়ারদের এআই তৈরি করেছে যাদের বয়স এখনও ঠিকমতো গাড়ি ভাড়া করার মতোও হয়নি। 

প্রেডিকশন মার্কেট ও এআইয়ের মতো যেসব শিল্প বা উদ্ভাবন এক দশক আগেও সেভাবে ছিল না সেগুলোই এখন বিস্ময়কর দ্রুততায় তরুণ উদ্যোক্তাদের হাতে হাজার কোটি ডলারের সম্পদ তুলে দিচ্ছে। 

ফোর্বস-এর তথ্য অনুসারে, ২০২২ সালে ৩০ বছরের কম বয়সী স্বনির্ভর বিলিয়নেয়ারের সংখ্যা ছিল কেবল সাতজন। এ বছরের এপ্রিলে ফোর্বসের বার্ষিক বিশ্ব বিলিয়নেয়ার তালিকায় ৩০ বছরের কম বয়সী স্বনির্ভর উদ্যোক্তা ছিলেন কেবল দুইজন। 

প্রথমজন হলেন ২৮ বছর বয়সী আলেকজান্ডার ওয়াং। এ বছরের গ্রীষ্মে নিজের এআই স্টার্টআপ ‘স্কেল এআই’-এর ৪৯ শতাংশ শেয়ার প্রায় ১৪০০ কোটি ডলারে মেটার কাছে বিক্রি করেছেন তিনি এবং মেটার চিফ এআই অফিসার হিসেবে যোগও দিয়েছেন এই তরুণ। 

দ্বিতীয়জন হলেন ২৯ বছর বয়সী অস্ট্রেলীয় অনলাইন ক্যাসিনো মুঘল এড ক্র্যাভেন। বর্তমান তালিকার যে ছয়জন যুক্তরাষ্ট্রের বাইরের তাদের একজন তিনি। যুক্তরাষ্ট্রের নাগরিক তারেক মনসুরও এই তালিকায় রয়েছেন। ক্যালিফোর্নিয়ায় জন্মালেও মনসুর বড় হয়েছেন লেবাননে। 

৩০ বছরের কম বয়সী স্বনির্ভর বিলিয়নেয়ারদের মধ্যে কেবল এড ক্র্যাভেন ও সুইডিশ এআই কোডিং স্টার্টআপ ‘লাভেবল’-এর ২৬ বছর বয়সী সহ-প্রতিষ্ঠাতা ফ্যাবিয়ান হেডিন যুক্তরাষ্ট্রের বাইরে নিজেদের ব্যবসা গড়ে তুলেছেন ও পরিচালনা করছেন। 

আলেকজান্ডার ওয়াং ও এড ক্র্যাভেন বর্তমানে ৩০ বছরের কম বয়সী সবচেয়ে ধনী দুই উদ্যোক্তা, যাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৩২০ কোটি এবং ২৮০ কোটি ডলার।

৩০ বছরের কম বয়সী স্বনির্ভর ১৩ বিলিয়নেয়ার হচ্ছে—

১. আলেকজান্ডার ওয়াং

২৮ বছর বয়সী আলেকজান্ডার ওয়াংয়ের মোট সম্পদের পরিমাণ ৩২০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র এবং সম্পদের উৎস এআই।

২. শেইন কোপ্লান

২৭ বছর বয়সী শেইন কোপ্লানের মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র এবং সম্পদের উৎস পলিমার্কেট।

৩. ফ্যাবিয়ান হেডিন

২৬ বছর বয়সী ফ্যাবিয়ান হেডিনের মোট সম্পদের পরিমাণ ১৬০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান সুইডেন এবং সম্পদের উৎস এআই কোডিং।

৪. আরভিড লুনমার্ক

২৬ বছর বয়সী আরভিড লুনমার্কের মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান সুইডেন এবং সম্পদের উৎস এআই সফটওয়্যার।

৫. সুয়ালেহ আসিফ

২৫ বছর বয়সী সুয়ালেহ আসিফের মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান পাকিস্তান এবং সম্পদের উৎস এআই সফটওয়্যার।

৬. আমান স্যাঙ্গার

২৫ বছর বয়সী আমান স্যাঙ্গারের মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র এবং সম্পদের উৎস এআই সফটওয়্যার।

৭. মাইকেল ট্রুয়েল

২৫ বছর বয়সী মাইকেল ট্রুয়েলের মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র এবং সম্পদের উৎস এআই সফটওয়্যার।

৮. আদার্শ হিরেমথ

২২ বছর বয়সী আদর্শ হিরেমথের মোট সম্পদের পরিমাণ ২২০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র এবং সম্পদের উৎস এআই সফটওয়্যার।

৯. ব্রেন্ডন ফুডি

২২ বছর বয়সী ব্রেন্ডন ফুডির মোট সম্পদের পরিমাণ ২২০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র এবং সম্পদের উৎস এআই সফটওয়্যার।

১০. সুরিয়া মিধা

২২ বছর বয়সী সুরিয়া মিধার মোট সম্পদের পরিমাণ ২২০ কোটি ডলার। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র এবং সম্পদের উৎস এআই সফটওয়্যার।