২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পছন্দের গান খোঁজা আরও সহজ করল স্পটিফাই

নতুন পরিবর্তনের আওতায় ব্যবহারকারীরা তাদের প্লেলিস্টের ওপরের অংশে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত অপশন দেখতে পাবেন।

পছন্দের গান খোঁজা আরও সহজ করল স্পটিফাই
রিলিজ রেডার প্লেলিস্টটিকে সম্পূর্ণ নতুন কভার ও হেডার দিয়ে নতুন রূপ দিয়েছে স্পটিফাই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 08:38 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

ব্যবহারকারীদের গান শোনার অভিজ্ঞতা আরও উন্নত করতে ও তাদের রুচির সঙ্গে মিলিয়ে গানের পরামর্শ দিতে প্লেলিস্টে বড় ধরনের আপডেট এনেছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই।

মোবাইল ও ডেস্কটপ উভয় সংস্করণে স্পটিফাইয়ের ‘রিলিজ রেডার’ চালু হওয়া নতুন কন্ট্রোল সুবিধার ফলে শ্রোতারা নিজেদের পছন্দ অনুসারে প্লেলিস্ট সহজে গুছিয়ে নিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

‘রিলিজ রেডার’ প্লেলিস্টের ঠিক ওপরের অংশে নতুন কিছু অপশন যোগ করার মাধ্যমে এ সুবিধাটি আনছে স্পটিফাই। এসব অপশনের মধ্যে রয়েছে ‘ডিসকাভার নিউ আর্টিস্টস’, ‘এডিটরস পিকস’, ‘ইজি লিসেন’ ও ‘পপ মিউজিক’সহ নানা বিকল্প।

নতুন পরিবর্তনের আওতায় ব্যবহারকারীরা তাদের প্লেলিস্টের ওপরের অংশে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত অপশন দেখতে পাবেন।

নিয়ন্ত্রণ সুবিধা চালুর পাশাপাশি স্পটিফাই তাদের সার্বিক রেকমেন্ডেশন বা গানের পরামর্শ দেওয়ার প্রযুক্তিগত সিস্টেমেও বেশ কিছু উন্নতি এনেছে।

এ ছাড়া, রিলিজ রেডার প্লেলিস্টটিকে সম্পূর্ণ নতুন কভার ও হেডার দিয়ে নতুন রূপ দিয়েছে স্পটিফাই।

নতুন গান ও শিল্পীদের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে ২০১৬ সালে প্রথম ‘রিলিজ রেডার’ ফিচারটি চালু করেছিল অ্যাপটি। প্রতি শুক্রবার এ ফিচারের আওতায় সর্বোচ্চ দুই ঘণ্টার নতুন গানের একটি প্লেলিস্ট প্রকাশ হয়।

ব্যবহারকারীর ফলো করা বা পছন্দের শিল্পীদের নতুন গানের পাশাপাশি তার ভালো লাগতে পারে এমন অন্য শিল্পীদের গানও এতে যোগ করা হয়, যা ব্যক্তিগত মিক্সটেপ বা গানের ডালি হিসেবে কাজ করে।

তবে নতুন এ আপডেটের ফলে শ্রোতারা এখন তাদের প্লেলিস্টটিকে আরও নিখুঁতভাবে নিজেদের পছন্দের ছাঁচে গড়ে নিতে পারবেন। ফলে যেসব গান তারা পছন্দ করেন না সেগুলো প্লেলিস্টে আসার সুযোগ অনেকটাই কমে যাবে।