২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মিনিমাইজড ইন অ্যাপ ক্রোম ট্যাবে মাল্টিটাস্ক এখন আরও সহজ

ফিচারটি ক্রোম ব্রাউজারে ‘ডিফল্ট’ আকারে চালু করা হতে পারে। ফলে, এটি ব্যবহারের জন্য আলাদাভাবে ব্যবহারকারীকে কোনো সেটিং পরিবর্তন করতে হবে না।

মিনিমাইজড ইন অ্যাপ ক্রোম ট্যাবে মাল্টিটাস্ক এখন আরও সহজ
ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:38 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

মোবাইলে কোনো কাজ করার সময় অ্যাপের মধ্যে থেকে একটি লিংক চালু করতে হলে কাজটি বাধার মুখোমুখি হয়। আর অনেক সময় কাজ থেকে মনোযোগও উঠে যেতে পারে।

তবে, এখন ক্রোম ব্রাউজারের নতুন আপডেটের মাধ্যমে এমন পরিস্থিতি এড়ানো যেতে পারে।

জিমেইলের ভেতরে একটি লিংকে চাপ দিলে অথবা অ্যাপের মধ্যে ক্রোমের একটি ট্যাব চালু করলে, ব্রাউজারের পৃষ্ঠার কোণায় ‘ক্লোজ’ বা ‘x’ বোতামের পাশে ‘শেভরন’ আইকনে চাপ দিয়ে, মিনিমাইজ করা যাবে।

এটি চালু হওয়া ট্যাবটিকে স্ক্রিনের ওপর ভাসতে থাকা ছোট একটি পিকচার-ইন-পিকচার উইন্ডোতে পরিণত করে, যা স্ক্রিনের যেকোনো জায়গায় টেনে নেওয়া যাবে।

অন্য অ্যাপ ব্যবহার করার সময়, এ ট্যাবটি ছোট করে রাখা যাবে। আর যখন ট্যাবটি দেখার প্রয়োজন হবে তখন কেবল ভাসমান উইন্ডোতে চাপ দিলেই সেটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।

এরইমধ্যে, জিমেইল থেকে নতুন এ ফিচারটি পরীক্ষা করার কথা প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

অনেকে ফিচারটি এখনও ব্যবহার না করতে পারলেও দ্রুতই এর সুবিধা নেওয়া যাবে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। এর জন্য ক্রোম ব্রাউজারটি নিয়মিত আপডেটেড রাখতে হবে।

এ ছাড়া, ফিচারটি ক্রোম ব্রাউজারে ‘ডিফল্ট’ আকারে চালু করা হতে পারে। ফলে, এটি ব্যবহারের জন্য আলাদাভাবে ব্যবহারকারীকে কোনো সেটিং পরিবর্তন করতে হবে না।

তবে, অবশ্যই কেউ আলাদা আলাদা করে ট্যাব চালু রাখার বিষয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করলে, একটি ইন-অ্যাপ ভাসমান ট্যাব ক্রোম ব্রাউজারেই চালু করতে পারবেন।