Published : 12 Sep 2025, 02:12 PM
দেশের বাজারে নিজেদের স্মার্টফোন এ৫-এর নতুন আট জিবি ও একশ ২৮ জিবি ভ্যারিয়েন্ট নিয়ে এল মোবাইল ব্র্যান্ড অপো।
আগের ভ্যারিয়েন্টে ব্যবহারকারীদের কাছ থেকে ‘ভালো সাড়া পাওয়ার ফলে’ স্মার্টফোনটির এ সংস্করণটি নিয়ে এসার কথা বলেছে কোম্পানিটি।
এ নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেছেন, “আমরা চাই অপোতে আমাদের ব্যবহারকারীরা পারফরম্যান্স বা টেকসই গুণগত মানে কোনো প্রকার ছাড় না দিয়েও সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন ব্যবহার করুন।
“অপো এ৫ এর আগের ভ্যারিয়েন্টে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা এবার আরও বেড়েছে। ডিভাইসটি কেবল আরেকটি স্মার্টফোন নয়, বরং এটি এক শক্তি ও সহনশীলতার নতুন মানদণ্ড স্থাপন করেছে।”
ডিভাইসটির মূল্য ২১ হাজার ৯৯০ টাকা এবং এটি দেশের সকল অনুমোদিত অপো স্টোরে পাওয়া যাচ্ছে।