Published : 01 Mar 2026, 05:16 PM
ঈদের ঠিক আগেই ডিএম আই সুপার প্লাগড ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসছে নিউ এনার্জি ভেহিকেল বা এনইভি প্রস্তুতকারক কোম্পানি বিওয়াইডি।
শনিবার রাজধানীর এক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন করেছে কোম্পানিটি।
বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িতে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগড ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। এ ডুয়াল পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেবে।
দৈনন্দিনের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত ইলেকট্রিক রেঞ্জ। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যা কেবল ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, বিওয়াইডি ব্লেড ব্যাটারি, ভেহিকেল-টু-লোড বা ভিটুএল ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা এডিএএস ব্যবহৃত হয়েছে।
গাড়িটিতে ১২.৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ ব্যবহার করেছে কোম্পানিটি।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “প্র্যাকটিকাল ও ইন্টেলিজেন্ট মোবিলিটির পরিবর্তন নিশ্চিত করতেই বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে এসেছে আমরা।”
“সিলায়ন ৫ প্রতিদিনের যাতায়াতে বিদ্যুচ্চালিত গাড়ির মতো অভিজ্ঞতা দেবে।”
কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে এ চারটি রঙে গাড়িটি মিলবে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির দাম ৪৭.৯০ লাখ টাকা।
গাড়িটির সঙ্গে ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা এক লাখ ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, মোটরে ৮ বছর বা দেড় লাখ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা দেড় লাখ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি থাকবে।
প্রি অর্ডার করা ক্রেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দিয়ে আয়োজনটি শেষ হয়। এ সময়, ক্রেতাদের হাতে প্রি-অর্ডার করা মোট ২৫টি গাড়ি তুলে দেওয়া হয়।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অফ সেলস ফাহমিদ ফেরদৌস বলেছেন, “এ সেগমেন্টের জনপ্রিয় গাড়ি হিসেবে এফিশিয়েন্সি, অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য ডিজাইনের সমন্বয় বিওয়াইডি সিলায়ন ৫।”
“চাহিদা দেখে মনে হচ্ছে, আমরা সামনেও আরও অনেক অর্ডার পাবো।”
এ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।