৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে এল অপোর নতুন ফোন ‘এ৬কে’

ফোনটির মূলে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রাক্লিয়ার ক্যামেরা। এতে এআই পোরট্রেইট রিটাচিং, ডুয়েল ভিউ ভিডিও ও নাইট মোডের মতো ফিচার যোগ করেছে অপো।

দেশের বাজারে এল অপোর নতুন ফোন ‘এ৬কে’
ফোনটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগী করে তুলতে এতে ‘রিভার্স চার্জিং’ সুবিধা রয়েছে। ছবি: অপো

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 02:39 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

পহেলা বৈশাখের উৎসবকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন ফোন উন্মোচন করেছে অপো।

দেশজুড়ে ব্যবহারকারীদের জন্য ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর অভিজ্ঞতা নিশ্চিত করতে ‘এ৬কে’ নামের নতুন ফোনটি নিয়ে এসেছে চীনা ভোক্তা ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানিটি।

অপো বলেছে, ফোনটির মূলে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রাক্লিয়ার ক্যামেরা। এতে এআই পোরট্রেইট রিটাচিং, ডুয়াল ভিউ ভিডিও ও নাইট মোডের মতো ফিচার রয়েছে।

ফোনের ‘স্মুথনেস’ নিশ্চিত করতে ‘এ৬কে’তে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে অপো। মাল্টিটাস্কিং, গেইমিং ও প্রতিদিনের ব্যবহারের জন্য অপ্টিমাইজড এ প্রসেসরটি ল্যাগ-ফ্রি পারফরম্যান্স ও ধারাবাহিক দক্ষতা নিশ্চিত করবে, যা স্মুথনেসকে এ ডিভাইসের একটি অন্যতম ফিচারে পরিণত করেছে বলে দাবি অপোর।

ফোনটিতে সাড়ে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগী করে তুলতে এতে ‘রিভার্স চার্জিং’ সুবিধা রয়েছে।

ফোনটিতে ব্যবহৃত হয়েছে ১২০ হার্টজ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা ‘আলট্রা-স্মুথ স্ক্রলিং’ ও অনন্য ভিজুয়াল অভিজ্ঞতা দেবে। দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিতে এতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি রয়েছে।

অপো বলেছে, ফোনে এআই এডিটর ২.০, এআই গেইমবুস্ট ২.০, এআই লিংকবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন ও জেমিনাইয়ের মতো এআইচালিত প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে ডিভাইসটি কিনলে ক্রেতারা ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও দুই বছরের ওয়ারেন্টি সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

এক লটারি ক্যাম্পেইনের মাধ্যমে ‘ও’লাইক এয়ারবাডস’, ‘এলিট ব্যাকপ্যাক’, ‘অপো টিশার্ট’ ও ‘অপো ক্যাপ’ জিতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধাও মিলবে।

‘ক্রিস্টাল ব্লু’ ও ‘ক্রিস্টাল ভায়োলেট’ রঙে ৪জিবি বাই ১২৮জিবি ভ্যারিয়েন্টের এ ডিভাইসটি এখন পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯৯ টাকায়।

অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেছেন, “অপো এ৬কের মাধ্যমে আমরা এমন অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যা স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিদিনের প্রয়োজনকে আরও এগিয়ে নিয়ে যাবে।”