১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফোনের সুরক্ষায় ‘অ্যাপেক্স গার্ড’ আনল অপো

তবে প্রতিদিনের ব্যবহারের বাইরে ডিজাইনে মৌলিক অগ্রগতি ও অ্যাপেক্স গার্ড পানি বা দুর্ঘটনাক্রমে পড়ে যাওয়ার মতো অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে সুরক্ষা দেবে না।

ফোনের সুরক্ষায় ‘অ্যাপেক্স গার্ড’ আনল অপো
প্রতিদিন ব্যবহারের বাইরেও ব্যবহারকারীদের এক নিরবচ্ছিন্ন ও সহজ অভিজ্ঞতা দেবে ‘অ্যাপেক্স গার্ড’। ছবি: অপো

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 03:56 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

হার্ডওয়্যার ও সফটওয়্যারের পাশাপাশি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সুরক্ষিত রাখতে অ্যাপেক্স গার্ড নিয়ে আসার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্রান্ড অপো।

এই নতুন স্যুট তিনটি ক্ষেত্রে উন্নত মান নিশ্চিত করতে কাজ করবে বলে দাবি করেছে এই চীনা নির্মাতা।

দৈনন্দিন ব্যবহারের বাইরে সুরক্ষা: পানি, ধাক্কা বা পড়ে যাওয়া থেকে সুরক্ষার পাশাপাশি দীর্ঘ ব্যবহারের পরেও ফোনকে স্থিতিশীল রাখার দিকে জোর দেওয়া হয়েছে। অপো আল্ট্রা-হাই-স্ট্রেংথ স্টিল ও এএম০৪ অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় তৈরি করেছে, যা আর্মর শিল্ডের মতো কাঠামোর মাধ্যমে ডিভাইসকে আরও শক্তিশালী করে।

বেশি বছর টিকে থাকার মতো পারফরম্যান্স: অপোর সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি অতিরিক্ত প্রায় ৪০০ চার্জ সাইকেল পর্যন্ত ব্যাটারির আয়ু বাড়াতে পারে। ফলে ফোন দীর্ঘ সময় পারফর্ম করবে।

ইন্ডাস্ট্রি মানদণ্ডের বাইরে টেস্টিং: অপো বলেছে, তাদের ডিভাইসগুলো টিইউভি রাইনল্যান্ড, টিইউভি সুড ও এসজিএস-এর মতো সংস্থার সঙ্গে যৌথভাবে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যায়। একটি ডিভাইসের উপকরণ কয়েক দফা যাচাই করার পর ১৮০টিরও বেশি ইউনিটে পুরো সিস্টেম পরীক্ষা করা হয়।

ব্রান্ডটি বলেছে, স্মার্টফোন থেকে ক্রেতারা যা আশা করেন সেই ধারণার সঙ্গে মিলিয়ে এর মধ্যে রয়েছে প্রতিদিনের ব্যবহারের বাইরে গিয়ে পণ্যের জীবনকাল বাড়ানো ও কোম্পানির স্ট্যান্ডার্ডকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া।

অপোর গ্লোবাল হেডকোয়ার্টার ও আরঅ্যান্ডডি হাব বিনহাই বে ক্যাম্পাসে ১৬ নভেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে নেক্সট লেভেল কোয়ালিটির ক্ষেত্রে নতুন এ ‘অ্যাপেক্স গার্ড’ উন্মোচন করেছে কোম্পানিটি।

এ বিষয়ে অপো গ্লোবালের ডিরেক্টর অফ ম্যানুফ্যাকচারিং গ্রাস শান বলেছেন, “সবকিছুর ভিত্তিই হল মান বা কোয়ালিটি। এ ক্ষেত্রে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অপো প্রত্যেক ব্যবহারকারীর স্বকীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”