১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই মডেল ‘সনেট ৪.৬’ উন্মোচন করল অ্যানথ্রপিক

অ্যানথ্রপিক বলেছে, কোডিং, জটিল নির্দেশাবলী মেনে চলা এবং সরাসরি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে মডেলটি আগের চেয়ে বেশি কার্যকর।

এআই মডেল ‘সনেট ৪.৬’ উন্মোচন করল অ্যানথ্রপিক
বেশ কিছু ক্ষেত্রে রেকর্ড ভাঙা পারফরম্যান্স দেখিয়েছে নতুন সংস্করণটি। ছবি: অ্যানথ্রপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল সনেট-এর নতুন এক সংস্করণ উন্মোচন মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিক।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, প্রতি চার মাস অন্তর আপডেট দেওয়ার যে ধারাবাহিকতা কোম্পানিটি বজায় রেখেছে তারই অংশ এ নতুন এআই মডেল ‘সনেট ৪.৬’।

নতুন মডেলটির ঘোষণা দিয়ে অ্যানথ্রপিক বলেছে, কোডিং, জটিল নির্দেশাবলী মেনে চলা এবং সরাসরি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে মডেলটি আগের চেয়ে বেশি কার্যকর।

বিনামূল্যে ও প্রো প্ল্যান ব্যবহারকারীদের জন্য এখন থেকে ‘সনেট ৪.৬’ হবে ডিফল্ট মডেল।

সনেট ৪.৬-এর বিটা সংস্করণে থাকছে ১০ লাখ টোকেনের বিশাল ‘কনটেক্সট উইন্ডো’, যা আগের চেয়ে দ্বিগুণ বড়।

অ্যানথ্রপিক বলেছে, এ সক্ষমতার ফলে এখন একসঙ্গেই পুরো এক সফটওয়্যারের কোডবেইস, বড় কোনো চুক্তিপত্র বা ডজনখানেক গবেষণাপত্র প্রক্রিয়া সম্ভব। এখন থেকে একক রিকোয়েস্টে অনেক বেশি তথ্য বা ফাইল ইনপুট দিতে পারবেন ব্যবহারকারী।

কেবল দুই সপ্তাহ আগেই নিজেদের সবচেয়ে শক্তিশালী মডেল ‘ওপাস ৪.৬’ চালু করেছে কোম্পানিটি। খুব শিগগিরই তাদের ছোট ও দ্রুতগতির মডেল ‘হাইকু’-এর আপডেটেড সংস্করণও আসার সম্ভাবনা রয়েছে।

নতুন সংস্করণটি বেশ কিছু ক্ষেত্রে রেকর্ড ভাঙা পারফরম্যান্স দেখিয়েছে, বিশেষ করে কম্পিউটার চালানো ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল হয়েছে মডেলটি।

তবে ‘এআরসি-এজিআই-২’ পরীক্ষায় মডেলটির স্কোর ৬০.৪ শতাংশ। এ পরীক্ষাটি মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছি সমক্ষতা যাচাইয়ের মাপকাঠি।

এ স্কোরের মাধ্যমে ‘সনেট ৪.৬’ নিজের সমপর্যায়ের প্রায় সব মডেলকে ছাড়িয়ে গেছে। শক্তিশালী হলেও এখনও ‘ওপাস ৪.৬’, ‘জেমিনাই ৩ ডিপ থিংক’ ও ‘জিপিটি ৫.২’-এর মতো আরও উন্নত বিভিন্ন মডেল থেকে কিছুটা পিছিয়ে আছে ‘সনেট ৪.৬’।