২৩ মে লেনদেন চলবে পুঁজিবাজারে
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি লেনদেন চলবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিন শনিবার (২৩ মে) হলেও পুঁজিবাজারে লেনদেন চালু রাখার কথা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সোমবার ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার ব্যাংক খোলা থাকায় পুঁজিবাজারেও লেনদেন চলবে।”
এদিন লেনদেন চলবে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংক ও পুঁজিবাজার সাত দিন বন্ধ থাকবে; ছুটি শেষে খুলবে ১ জুন।
ছুটির আগে শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) ব্যাংকের সব শাখা খোলা থাকবে; লেনদেন হবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। এ সময় পুঁজিবাজারের লেনদেনও চলবে সাধারণ নিয়মে।
