বারাকা পাওয়ার দেবে ২০% লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ঘোষণা অনুযায়ী, কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ১৫০ টাকা করে পাবেন; সঙ্গে পাবেন পাঁচটি করে নতুন শেয়ার।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
