২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

দায়িত্ব নিতে দুজন অপারগতা জানানোর পর এ সিদ্ধান্ত এল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 12:31 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে স্বতন্ত্র পরিচালক হিসেবে এ এফ নেসারউদ্দিন ও সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা সরে যাওয়ার ডিএসইতে শূন্যপদ তৈরি হয়েছিল। গত ১ সেপ্টেম্বর বিএসইসির জরুরি কমিশন সভায় সাতজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। 

তবে দায়িত্ব নিতে অপরাগত জানান ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। বিতর্ক এড়াতে ডিএসইর দায়িত্ব নিতে চাননি সিরডাপের পরিচালক (গবেষণা) হেলালউদ্দিন।

তাদের স্থলে নতুন নিয়োগ হওয়ায় ডিএসই বোর্ড এখন পুরোদমে কাজ শুরু করতে পারবে।

মাজেদ ও হেলালের বাইরে এর আগে স্বতন্ত্র পরিচালক হন-আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ।

মেটলাইফ বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করীম ও বাংলাদেশ ব্যাংকের (লিয়েন) চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ইসহাক মিয়াও স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পান।