ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০% নগদ লভ্যাংশ অনুমোদন
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করা হয়েছে।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ মঙ্গলবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করা হয়।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, কোম্পানির পরিচালক এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
