‘অনির্দিষ্ট সময়ের’ জন্য দিয়াসকে হারাল বায়ার্ন মিউনিখ
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
বড় এক ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগার ক্লাবটি জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ‘অনির্দিষ্ট সময়ের’ জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন লুইস দিয়াস।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার আর্সেনালের বিপক্ষে বায়ার্নের ২-২ ড্র ম্যাচে ৬৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। কিন্তু যোগ করা সময়ে তাকে মাঠ ছাড়তে হয়।
জার্মান ক্লাবটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি এই ফুটবলারের বাম হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে।
মৌসুমের ব্যস্ত সময়ে দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে হারানোটা বায়ার্নের জন্য অনেক বড় ধাক্কা।
বুন্ডেসলিগায় ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।
আর চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরুর পর টানা দুই ম্যাচ ড্র করেছে জার্মানির সফলতম ক্লাবটি।
