Published : 27 Jun 2026, 02:43 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘এল’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে পানামা ও ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া ও ঘানা। বাংলাদেশ সময় শনিবার রাত তিনটায় শুরু হবে ম্যাচ দুটি।
ইংল্যান্ড: ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরুর পর, ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে ইংলিশরা। ঘানার সমান ৪ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
ঘানা যদি ইংল্যান্ডের জয়ের চেয়ে এক গোলের বেশি ব্যবধানে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান হবে সমান। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে, এই হিসেবে বর্তমানে অবশ্য ভালো অবস্থায় আছে টমাস টুখেলের দল।
ঘানা: পানামাকে ১-০ গোলে হারিয়ে আসর শুরুর পর, ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি। ইংল্যান্ডের সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে তারা। তারাও নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে।

আবার এই শর্তে ইংল্যান্ড জিতলেও গ্রুপ সেরা হতে পারবে ঘানা, তবে সেক্ষেত্রে ইংল্যান্ডের চেয়ে দুই গোলে বেশি ব্যবধানে জিততে হবে তাদের। এক গোলের বেশি ব্যবধানে জিতলে দুই দলের গোল ব্যবধান হবে সমান, তখন প্রযোজ্য হবে কারা বেশি গোল করেছে।
তাই দুই ম্যাচের স্কোরলাইনের আকারও গুরুত্বপূর্ণ হবে এক্ষেত্রে।
ক্রোয়েশিয়া: ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে ধরাশায়ী হওয়ার পর, পানামাকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা।