০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘ফ্রান্স-স্পেন ম‍্যাচে যে জিতবে, তারাই চ‍্যাম্পিয়ন’

বেলজিয়াম গোলরক্ষক তিবো কোর্তোয়া মনে করেন, এবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন নির্ধারণ হবে প্রথম সেমি-ফাইনালে।

‘ফ্রান্স-স্পেন ম‍্যাচে যে জিতবে, তারাই চ‍্যাম্পিয়ন’
স্পেনের গোলরক্ষক উনাই সিমন ও বেলজিয়ামের গোলরক্ষক তিবো কোর্তোয়া (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 12:37 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

এখনও কোয়ার্টার-ফাইনালের দুটি ম‍্যাচ বাকি, দুটি সেমি-ফাইনাল এবং ফাইনাল বাকি। কিন্তু কে শিরোপা জিতবে সেটা মোটামুটি আন্দাজ করতে পারছেন তিবো কোর্তোয়া। বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক মনে করছেন ফ্রান্সে ও স্পেনের প্রথম সেমি-ফাইনালের জয়ী দলই শেষ পর্যন্ত শিরোপা জিতে নেবে। 

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ডালাসে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। 

এই দুই দল ছাড়াও বিশ্বকাপে এখনও পর্যন্ত টিকে আছে শিরোপাধারী আর্জেন্টিনা, সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ড। চলতি আসরে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া নরওয়ে ও সুইজারল‍্যান্ড। 

তবে এই চার দলকে ঠিক শিরোপা লড়াইয়ে দেখছেন না কোর্তোয়া। স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর সম্ভাব‍্য চ‍্যাম্পিয়ন নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন ‘ফাইনালের আগে ফাইনালের’ কথা।

“ফ্রান্স ও স্পেনের সেমি-ফাইনালের জয়ী দলই হবে বিশ্ব চ‍্যাম্পিয়ন। শিরোপা জয়ের জন‍্য স্পেন ফেভারিট। তারা ফ্রান্স ও অন‍্য যেকোনো দলকে হারাতে পারে, সেটা তারা প্রমাণ করেছে। আমরা তাদের বিপক্ষে ভালো একটি ম‍্যাচ খেলেছি এবং মানুষ যেমন মনে করেছিল এর চেয়ে বেশি লড়াই করেছি।”