২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কী হলে কী হবে: গ্রুপ ‘বি’

নকআউট পর্বে ওঠার সম্ভাবনায় চার দলই, বাদ পড়ার শঙ্কায়ও। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 12:36 PM

Updated : 29 Nov 2022, 03:11 PM

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচ শুরু হবে একই সময়ে। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অন্য ম্যাচেও। 

গ্রুপ ‘বি’: সম্ভাবনায় সবকটি দল, বাদ পড়ার শঙ্কায়ও। 

শেষ রাউন্ডে মুখোমুখি ওয়েলস-ইংল্যান্ড ও ইরান-যুক্তরাষ্ট্র 

পুরানো খবর:

সমান পয়েন্ট হলে যা হবে

ইংল্যান্ড

>> ওয়েলসের হার এড়ালেই শেষ ষোলোয় যাবে তারা। 

>> হারলেও সুযোগ থাকবে। 

> ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচে কোনো দল জিতলে, তাহলে ৩ গোলের ব্যবধানে হারলেও পরের ধাপে যাবে ইংল্যান্ড। তবে ৪ গোলের ব্যবধানে হারলে ছিটকে যাবে তারা। 

> ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচটি ড্র হলে; নিজেরা ২ গোলের ব্যবধানে হারলেও গ্রুপ সেরা হবে ইংলিশরা। ৫ গোলের ব্যবধানে হারলে গ্রুপ রানার্সআপ হবে তারা। 

ইরান

>> নিজেদের ম্যাচে জিতলেই চলবে ইরানের। আর সেক্ষেত্রে যদি অন্য ম্যাচ ড্র হয় বা ইংল্যান্ড হারে, তাহলে গ্রুপ সেরা হবে ইরান। 

>> যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করলেও সুযোগ থাকবে ইরানের, তবে সেক্ষেত্রে অবশ্যই অন্য ম্যাচটি ড্র হতে হবে কিংবা ওয়েলসের হারতে হবে। 

যুক্তরাষ্ট্র 

>> ইরানকে হারাতেই হবে। 

>> নিজেরা জিতলে এবং ইংল্যান্ড হারলে গ্রুপ সেরা হবে যুক্তরাষ্ট্র। 

>> ইংল্যান্ড ড্র করলে এবং নিজেরা কমপক্ষে ৫ গোলের ব্যবধানে জিতলে গ্রুপ সেরা হবে যুক্তরাষ্ট্র। 

ওয়েলস 

>> নিজেদের ম্যাচে জিততেই হবে এবং প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচ ড্র হয়। 

>> অন্য ম্যাচে যদি ইরান বা যুক্তরাষ্ট্র জিতে যায়, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে গ্যারেথ বেলের দলকে জিততে হবে কমপক্ষে ৪ গোলে।