২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গ্রুপ 'এ': নেদারল্যান্ডস-সেনেগাল-একুয়েডরের সামনে যে সমীকরণ

নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আছে তিন দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 12:04 PM

Updated : 29 Nov 2022, 05:07 PM

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচ শুরু হবে একই সময়ে। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অন্য ম্যাচেও।  

গ্রুপ ‘এ’: লড়াইয়ে ৩ দল, ছিটকে গেছে কাতার 

শেষ রাউন্ডে মুখোমুখি নেদারল্যান্ডস-কাতার ও একুয়েডর-সেনেগাল। 

পুরানো খবর:

সমান পয়েন্ট হলে যা হবে

নেদারল্যান্ডস

>> হার এড়ালেই নকআউট পর্ব নিশ্চিত নেদারল্যান্ডসের। 

>> হারলেও থাকবে সুযোগ, যদি অন্য ম্যাচে একুয়েডর জেতে। 

>> আবার সেনেগাল-একুয়েডর যদি ড্র হয়:

> সেক্ষেত্রে এক গোলের ব্যবধানে হেরেও পরের ধাপে উঠবে নেদারল্যান্ডস।

> ডাচরা যদি ২ গোলে হারে, তখন দেখা হবে কে কত গোল করেছে।

> তবে ৩ গোলে হারলে বাদ পড়বে নেদারল্যান্ডস। 

>> আবার নেদারল্যান্ডস ও একুয়েডর, যদি দুই দলই হারে তখন দ্বিতীয় স্থান নির্ধারণে দেখা হবে গোল পার্থক্য। বর্তমানে গোল ব্যবধানে তারা সমতায় (+২)। 

একুয়েডর

>> ডাচদের মতো শেষ ম্যাচে জিতলে বা ড্র করলে অন্য কোনো হিসাব ছাড়াই পরের ধাপে যাবে লাতিন আমেরিকার দেশটি।  

>> হারলেও সুযোগ থাকবে, তবে অবশ্যই অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে হারতে হবে। তখন তাদের সঙ্গে পয়েন্ট সমান থাকায় বিবেচনায় আসবে গোল ব্যবধান। 

>> নেদারল্যান্ডস ও একুয়েডর, দুই দলই জিতলে শীর্ষস্থান নির্ধারণ হবে গোল ব্যবধানের হিসাবে। সব উপায়ে সমতা থাকলে দেখা হবে ফেয়ার প্লে (হলুদ ও লাল কার্ড)। 

সেনেগাল

>> একুয়েডরকে হারালেই লক্ষ্য পূরণ হবে তাদের। 

>> সুযোগ থাকবে ড্র করলেও; তবে সেক্ষেত্রে অবশ্যই অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে হারতে হবে অন্তত ৩ গোলের ব্যবধানে। 

>> নিজেরা জিতলে এবং ডাচরা হারলে গ্রুপ সেরা হবে সেনেগাল।