২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

২০২৮ ইউরো ব্রিটেন-আয়ারল্যান্ডে, ২০৩২ সালে ইতালি-তুরস্কে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮ ও ১৯তম আসরের স্বাগতিক চূড়ান্ত করেছে উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 05:22 PM

Updated : 10 Oct 2023, 05:22 PM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সেটিও হয়ে গেল। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে ব্রিটেন ও আয়ারল্যান্ডে, ২০৩২ সালের আসর বসবে ইতালি ও তুরস্কে।

গত সপ্তাহে ২০৩২ সালের আসর আয়োজনের জন্য ইতালির সঙ্গে মিলে তুরস্ক যৌথভাবে প্রস্তাব দেয়। সেই সঙ্গে ২০২৮ সালের টুর্নামেন্ট আয়োজনের দৌড় থেকে তারা সরে দাঁড়ায়, আর তাতেই এই দুই আসরের স্বাগতিক দেশ একরকম চূড়ান্ত হয়ে যায়।

উভয় আসরের আয়োজক ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডিতে আগেই নির্ধারণ হয়ে যায়। তবে উয়েফার কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল, যা হয়েছে মঙ্গলবার।

আগামী বছর ইউরোর ১৭তম আসর বসবে জার্মানিতে।