নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড
১০ জনের দল নিয়ে প্রতিপক্ষের ঝড়ের মুখে, শেষের অনেকটা সময় ব্যবধান ধরে রেখে জয়ের আনন্দে ভাসল টমাস টুখেলের দল।
উড়তে থাকা স্পেন হঠাৎ করেই যেন নিজেদের হারিয়ে ফেলল। সাদামাটা পারফরম্যান্সে তিন গোল খেয়ে বড় হারের শঙ্কায় পড়ে গেল তারা। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা কি এত সহজে হার মানে! আচমকাই লড়াইয়ের দৃশ্যপট বদল গেল। ১০ জনের দলে পরিণত হলো ইংল্যান্ড, টপাটপ দুই গোল করে নাটকীয়তা জাগাল স্প্যানিশরা। তাদের ঝড়ের মুখে বাকিটা সময় কোনোমতে ঘর সামলে রেখে জয় নিয়ে ফিরল টমাস টুখেলের দল।
মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে ইংল্যান্ড। এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখায় প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।
মার্ধের শেষ দিকে হ্যারি কেইনের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর স্পেনের জালে বল পাঠান এজরি কন্সা ও বেন হোয়াইট। মিকেল ওইয়ারসাবাল ও নিকো উইলিয়ামসের গোলে লড়াইয়ে রোমাঞ্চ ছড়ালেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
