০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চেকিয়ার বিপক্ষে বিশ্রাম পেলেন কুবার্সি

আগের দুই ম‍্যাচের পুরোটা সময় খেলা বার্সেলোনা সেন্টার ব‍্যাককে স্কোয়াডে রাখেননি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

চেকিয়ার বিপক্ষে বিশ্রাম পেলেন কুবার্সি

স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্সি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 06:29 PM

Updated : 03 Oct 2026, 06:29 PM

চেকিয়ার বিপক্ষে ম্যাচে পাউ কুবার্সিকে বিশ্রাম দিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বার্সেলোনার তরুণ ডিফেন্ডারকে স্কোয়াডে রাখেননি তিনি।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, কুবার্সির কোনো শারীরিক সমস‍্যা নেই। ওয়েম্বলিতে ইংল‍্যান্ড ও সেভিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুই ম‍্যাচে পুরো ১৮০ মিনিট খেলা বিশ্বকাপজয়ী সেন্টার ব‍্যাককে বিশ্রামের সুযোগ দিয়েছেন কোচ।

চেকিয়ার বিপক্ষে খেলা হবে না জাতীয় দলে নতুন মুখ কার্লোস এস্পিরও। গত মধ‍্যরাতে ওবেইদোতে দলের সঙ্গে যোগ দেওয়া রেয়াল মাদ্রিদ স্ট্রাইকার সুযোগ পেতে পারেন ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে।

ফ্রান গার্সিয়া ও রবের্তো ফের্নান্দেস যোগ দিয়েছেন দলে। চোট পাওয়া আলেখান্দ্রো গ্রিমাল্দোর জায়গায় এসেছেন গার্সিয়া। প্রথম দুই ম‍্যাচের দলে জায়গা না পাওয়া ফের্নান্দেসের সামনে সিনিয়র দলের হয়ে অভিষেকের সুযোগ।

চেকিয়ার বিপক্ষে রোববার পৌনে একটায় (এএম) শুরু হবে বিশ্ব চ‍্যাম্পিয়নদের লড়াই।