১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেডারেশন কাপ বাস্কেটবলে সেরা নৌবাহিনী

ধুমকেতু ক্লাবকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 08:33 PM

Updated : 22 Aug 2022, 08:32 PM

লড়াই জমিয়ে তুলতে পারল না ধুমকেতু ক্লাব। একপেশে ফাইনালে তাদের হারিয়ে ফেডারেশন কাপ বাস্কেটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নৌবাহিনী।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ফাইনালে ৬৮-৩৫ পয়েন্টে ধুমকেতুকে হারায় নৌবাহিনী। ৪৫-১৯ পয়েন্টে প্রথমার্ধ শেষ করে শিরোপার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল তারা।

ফাইনালে নৌবাহিনীর মেহেদী সর্বোচ্চ ১৪ এবং ধুমকেতুর সাজিদ ১০ পয়েন্ট স্কোর করেন।

আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে এবার। ‘এ’ গ্রুপে নৌবাহিনীর সঙ্গে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও যোশে ফাইটস ক্লাব। ‘বি’ গ্রুপের চার দল বিকেএসপি, ধুমকেতু, বাংলাদেশ বিমানবাহিনী ও ক্যান্টানিয়ানস ক্লাব।