১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাভির চোটের অবস্থা জানাল বার্সেলোনা

নতুন মৌসুম শুরুর ম্যাচে প্রথমার্ধে মাঠ ছাড়তে বাধ্য হওয়ায় এই মিডফিল্ডারকে নিয়ে জাগে শঙ্কা।

গাভির চোটের অবস্থা জানাল বার্সেলোনা
বার্সেলোনা মিডফিল্ডার গাভি। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 06:43 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

পরীক্ষার পর গাভিকে নিয়ে স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। এই মিডফিল্ডারের চোট গুরুতর নয় বলে জানিয়েছে কাতালান ক্লাবটি।

এলচেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রোববার বার্সেলোনার লা লিগা অভিযান শুরুর ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে হাঁটুতে অস্বস্তি অনুভব করেন গাভি। ৪৪তম মিনিটে তাকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক।

হাঁটুর চোটে গাভির ক্যারিয়ার বারবার ব্যাহত হয়েছে। এবারও তাকে নিয়ে জাগে শঙ্কা। তবে সোমবার এক বিবৃতিতে তাকে নিয়ে স্বস্তির খবরই দেয় লা লিগা চ্যাম্পিয়নরা।

“প্রথম দলের খেলোয়াড় গাভি গতকালের ম্যাচের সময় তার ডান হাঁটুতে আঘাত পান। আজ সকালে করা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এটি কেবল একটি কালশিটে দাগ। আশা করা হচ্ছে, তিনি শিগগিরই অনুশীলনে ফিরবেন।”

২২ বছর বয়সী গাভিও সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন।

“যারা সবসময় আমার পাশে থাকেন, আমাকে সমর্থন করেন এবং ভালো-মন্দ সব পরিস্থিতিতে আমার সঙ্গে থাকেন, তাদের ধন্যবাদ।”

পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার কাম্প নউয়ে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।