২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রদ্রিগেসের সঙ্গে চুক্তি বাতিল করল অলিম্পিয়াকোস

৮ মাস যেতেই কলম্বিয়ান মিডফিল্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে গ্রিসের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 03:19 PM

Updated : 14 Apr 2023, 03:19 PM

নতুন ক্লাবে দীর্ঘ হলো না হামেস রদ্রিগেসের পথচলা। ৮ মাসেই কলম্বিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করল অলিম্পিয়াকোস।

গ্রিসের ক্লাবটি বৃহস্পতিবার রদ্রিগেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়।

চলতি মৌসুমের শুরুতে অলিম্পিয়াকোসে যোগ দেন মোনাকো, রিয়াল মাদ্রিদ ও এভারটনের হয়ে খেলা রদ্রিগেস। কিন্তু চোটের কারণে গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্সে আলো ছড়ানো রদ্রিগেসকে এখন খুঁজতে হবে নতুন ক্লাব।

রদ্রিগেস তার শেষ তিনটি ক্লাব-অলিম্পিয়াকোস, আল-রাইয়ান এবং এভারটনের কোনোটিতে একটি মৌসুমের বেশি সময় থাকতে পারেননি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ধারে খেললেও তার সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করেনি বায়ার্ন মিউনিখ।