১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাহসিয়ার চুক্তি নবায়ন করবে না বেলজিয়াম

এই মাসেই শেষ হচ্ছে বেলজিয়ামের কোচের পদে হুডি গাহসিয়ার চুক্তির মেয়াদ।

গাহসিয়ার চুক্তি নবায়ন করবে না বেলজিয়াম
হুডি গাহসিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 08:28 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

প্রধান কোচ হুডি গাহসিয়ার চুক্তি নবায়ন করবে না বেলজিয়াম। এই মাসেই শেষ হচ্ছে ৬২ বছর বয়সী এই ফরাসি কোচের চুক্তির মেয়াদ।

গাহসিয়ার কোচিংয়ে এবারের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠে বেলজিয়াম, যেখানে তারা হেরে যায় স্পেনের কাছে।

তারপরই অনিশ্চিত হয়ে পড়ে কোচ গাহসিয়ার ভবিষ্যৎ।

বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে তার চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানায়।

দেড় বছরের দায়িত্বের সময়ে অবদানের জন্য গাহসিয়া ও তার কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।