১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় এমবায়ে

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে রক্ষণেও শক্তি বাড়িয়েছে গত মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ হওয়া ভিলা।

পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় এমবায়ে
ইব্রাহিম এমবায়ে। ছবি:  রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 07:16 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

পিএসজি থেকে সেনেগালের উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। 

তরুণ এই ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি ইংলিশ ক্লাবটির বিবৃতিতে। বিবিসির খবর, তাকে কিনতে সাড়ে পাঁচ কোটি ইউরো খরচ হয়েছে তাদের।

১০ বছর বয়সে পিএসজির একাডেমিতে যোগ দেন এমবায়ে। ক্লাবটির যুব দলে আলো ছড়িয়ে পা রাখেন মূল দলে। গত মৌসুমে তাদের লিগ আঁ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার পথে রাখেন অবদান; সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলে করেন তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট।

ফরাসি ক্লাবটির হয়ে দুটি করে লিগ আঁ ও চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি ট্রফি জয়ের স্বাদ পান এমবায়ে।

গত বিশ্বকাপে জাতীয় দলের হয়েও আলো ছড়ান ১৮ বছর বয়সী এই ফুটবলার। সেনেগালের চার ম্যাচের সবগুলোয় খেলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে জালে বল পাঠিয়ে সবচেয়ে কম বয়সী আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার কীর্তিও তিনি গড়েন। 

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে রক্ষণেও শক্তি বাড়িয়েছে গত মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ হওয়া ভিলা। 

সাউথ্যাম্পটন থেকে সেন্টার-ব্যাক টেইলর হারউড বেলিসকে দলে টেনেছে তারা। গণমাধ্যমের খবর, তাকে কিনতে প্রাথমিকভাবে প্রায় তিন কোটি ইউরো খরচ হয়েছে ভিলার।

গত মৌসুমে দারুণ পারফরম্যান্স করা ভিলা এবার তাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে। চোটও বেশ ভোগাচ্ছে দলটিকে। এর প্রভাব পড়েছে চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সে। উয়েফা সুপার কাপে পিএসজির বিপক্ষে হেরে মৌসুম শুরুর পর, লিগে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা।