২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

আল নাস্‌রের জয়ে রোনালদোর ‘৯৭৮’

এক হাজার ক্যারিয়ার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 02:30 AM

Updated : 11 Sep 2026, 03:55 PM

এক ম্যাচ পরই আবার জালের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের জয়ে অবদান রেখে এক হাজার ক্যারিয়ার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

সৌদি প্রো লিগে শুক্রবার ঘরের মাঠে পিছিয়ে পড়েও আল তাউনকে ২-১ গোলে হারায় আল নাস্‌র।

একাদশ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা টানেন সামু কস্তা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। বক্সের ভেতর থেকে আল নাস্‌রের মোহামেদ সিমাকানের শট লক্ষ্যেই ছিল, কাছ থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান রোনালদো। 

এবারের সৌদি প্রো লিগে তিন ম্যাচ খেলে রোনালদোর গোল হলো দুটি। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের ক্যারিয়ার গোল দাঁড়াল ৯৭৮টি।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম চার ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আল নাস্‌র।