১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফ্রিকা কাপ অব নেশন্স হবে ৪ বছর পরপর

প্রতি দুই বছরে একবার হতো আফ্রিকার এই ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।

আফ্রিকা কাপ অব নেশন্স হবে ৪ বছর পরপর
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

নতুন আসর শুরুর আগের দিন এলো বড় ঘোষণা। পরবর্তী সময়ে আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন করা হবে চার বছর অন্তর।

এখন প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। 

মরক্কোয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) শনিবার নির্বাহী কমিটির এক সভা শেষে চমক জাগানো এই ঘোষণা দেয়। 

১৯৫৭ সালে আয়োজন হয় কাপ অব নেশন্সের প্রথম আসর। দুই বছর পরপর আয়োজিত এই টুর্নামেন্ট থেকেই আসে সিএএফের আয়ের ৮০ শতাংশ।

২০২৭ সালে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় হবে পরের আসর। ২০২৮ সালে হবে আরেকটি আসর। এরপর থেকে প্রতি চার বছর পরপর হবে টুর্নামেন্টটি।

আগামী রোববার ৩৫তম আসরের উদ্বোধনী ম‍্যাচে কমোরোসের মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো।