২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিটির বিপক্ষে রেয়ালের স্কোয়াডে এমবাপে-বেলিংহ‍্যাম

চোট কাটিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার আলভারো কাররেয়াস।

সিটির বিপক্ষে রেয়ালের স্কোয়াডে এমবাপে-বেলিংহ‍্যাম
রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

প্রথম লেগে বড় জয়ে শেষ আটের পথে এগিয়ে থাকা রেয়াল মাদ্রিদের শক্তি বেড়েছে আরও। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, মিডফিল্ডার জুড বেলিংহ‍্যাম ও ডিফেন্ডার আলভারো কাররেয়াস।

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম‍্যানচেস্টার সিটির মাঠে খেলবে রেয়াল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। প্রথম লেগে ৩-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে আছে আলভারো আরবেলোয়ার দল।

গত ডিসেম্বরে সেল্তা ভিগোর বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান এমবাপে। সেটি পুরোপুরি সারেনি এখনও। মাঝে মাঝেই বাগড়া দেয় বলে নিয়মিত খেলার সুযোগ মিলছে না ফরাসি ফরোয়ার্ডের। 

গত মাসের শুরুতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলার সময় হ‍্যামস্ট্রিংয়ে টান লাগে বেলিংহ‍্যামের। তরুণ ইংলিশ মিডফিল্ডার প্রায় দেড় মাস পর জায়গা পেলেন স্কোয়াডে। 

লা লিগায় গেতাফের বিপক্ষে খেলার সময় ডান পায়ের পেশিতে চোট পান কাররেয়াস। কয়েকটি ম‍্যাচ বাইরে থাকার পর ফিরলেন এই লেফট ব‍্যাক।