০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মার্তিনেসের দলবদলের গুঞ্জনের মাঝে জাপানের গোলরক্ষককে নিল ভিলা

বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস শেষ পর্যন্ত থেকে গেলে তার সঙ্গে লড়তে হবে সুজুকিকে।

মার্তিনেসের দলবদলের গুঞ্জনের মাঝে জাপানের গোলরক্ষককে নিল ভিলা
জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 06:42 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের অ্যাস্টন ভিলার ছেড়ে যাওয়ার গুঞ্জন ক্রমেই বাড়ছে। এসব খবরের মাঝে দলে শক্তি বাড়িয়েছে ইংলিশ ক্লাবটি। জাপানের গোলরক্ষক জিওন সুজুকি ও ইতালির লেফট-ব্যাক মাত্তেও রুজ্জেরিকে পাকাপাকিভাবে দলে টেনেছে ভিলা।

এই দুই ফুটবলারকে চুক্তিভুক্ত করার বিষয়টি বুধবার জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। পার্মায় দুই বছরে ৫৯টি ম্যাচ খেলে ভিলায় যোগ দিলেন সুজুকি। 

জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়া দলের চার ম্যাচেই খেলেন তিনি।

মার্তিনেস শেষ পর্যন্ত ভিলায় থেকে গেলে, এই মৌসুমে প্রথম গোলরক্ষক পজিশনের জন্য তার সঙ্গে লড়বেন সুজুকি। 

আতলেতিকো মাদ্রিদে গত মৌসুমে লা লিগায় ২৬ খেলেন রুজ্জেরি। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ ম্যাচ খেলে দলকে সেমি-ফাইনালে নেওয়ায় ভূমিকা রাখা ইতালিয়ান ডিফেন্ডার এবার নতুন চ্যালেঞ্জ নিলেন।  

আগামী রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু হবে ভিলার।