২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয় ভলিবলে সেরা নৌবাহিনী ও পুলিশ

জাতীয় ভলিবলের পুরুষ বিভাগে শুরুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চমক দেখালেও পরে আর পেরে ওঠেনি।

জাতীয় ভলিবলে সেরা নৌবাহিনী ও পুলিশ
অনায়াস জয়ের পর শিরোপা হাতে বাংলাদেশ পুলিশের মেয়েদের উল্লাস। ছবি: ভলিবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

জাতীয় ভলিবলে পুরুষ বিভাগের ফাইনাল যা একটু জমল, নারী বিভাগের ফাইনাল হলো একেবারেই একপেশে। পুরুষ বিভাগে জিতেছে বাংলাদেশ নৌবাহিনী ও মেয়েদের বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ পুলিশ।

পল্টনের ভলিবল স্টেডিয়ামে সোমবার পুরুষ বিভাগের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অবশ্য প্রথম সেট ২৫-২৩ পয়েন্টে জিতে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি তারা। টানা তিন সেট জিতে ৩-১ ব্যবধানে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নৌবাহিনী।

শুরুর ধাক্কা সামলে দারুণ জয়ের আনন্দ সঙ্গী হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর। ছবি: ভলিবল ফেডারেশন

শুরুর ধাক্কা সামলে দারুণ জয়ের আনন্দ সঙ্গী হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর

মেয়েদের ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো প্রতিরোধই গড়তে পারেনি। তাদরেক সরাসরি ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।

ছেলেদের বিভাগে বাংলাদেশ বিমান বাহিনী ও মেয়েদের বিভাগে রাজশাহী জেলা পেয়েছে তৃতীয় স্থান।