১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলের মতো ক্লাবেও রোনালদোর সতীর্থ কস্তা

এবারই প্রথম পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই ক্লাবে খেলবেন কস্তা।

জাতীয় দলের মতো ক্লাবেও রোনালদোর সতীর্থ কস্তা
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সামু কস্তা (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 03:32 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

লা লিগার ক্লাব মায়োর্কা থেকে মিডফিল্ডার সামু কস্তাকে দলে নিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাস্‌র।

উভয় ক্লাবের পক্ষ থেকেই রোববার দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের শীর্ষ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এক্সে এক বার্তায় লিখেছে, “রোমাঞ্চকর এক যাত্রার শুরু। সামু পৌঁছেছে, আপনাদের জন্য লড়াই করতে।” 

২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবারের বিশ্বকাপে পর্তুগাল দলের অংশ ছিলেন। শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে হেরে বিদায় নেওয়া দলটির হয়ে যদিও পাঁচ ম্যাচের কেবল একটিতে খেলার সুযোগ পান কস্তা।

জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ক্যারিয়ারে এবারই প্রথম ক্লাব ফুটবলেও খেলবেন কস্তা। ২০২৩ সালের শুরু থেকে আল নাস্‌রে খেলছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।