ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনিয়র ডিভিশন ফুটবলে বুধবার ফকিরাপুল ইয়ুথ ক্লাব ২-১ গোলে জিতেছে ওয়ারির বিপক্ষে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৫ মিনিটে শফিকুলের গোলে এগিয়ে যায় ফকিরাপুল। ৩৯ মিনিটে আতিউরের গোলে ব্যবধান দ্বিগুণ তারা। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল ফকিরাপুল।
দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ওয়ারি, ৫৩ মিনিটে। গোল করেন আরিফ।
সানরাইজ স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৩১ ঘ.
bdnews24