১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেশকোর চোটে স্লোভেনিয়ার বড় ধাক্কা

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে পাচ্ছে না স্লোভেনিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 10:41 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

বিশ্বকাপ বাছাইয়ে স্লোভেনিয়ার সম্ভাবনা ঝুলছে এখন সুতোয়। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে দলটির জন্য এলো বড় ধাক্কা। চোটের কারণে এই দুই ম্যাচে খেলতে পারবেন না বেনিয়ামিন শেশকো।

গত শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চোট পান শেশকো। হাঁটুর চোটে মাঠ ছেড়ে যান তিনি ৮৮তম মিনিটে।

ম্যানচেস্টার ইউনাইটেড তখন জানিয়েছিল, এই চোট ততটা গুরুতর নয়। তবে শেষ পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে কিছুদিন। 

২২ বছর বয়সী ফরোয়ার্ড দেশের জার্সিতে খেলেছেন ৪৫ ম্যাচ। 

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে তিন নম্বরে আছে স্লোভেনিয়া। শনিবার কসোভোর বিপক্ষে মাঠে নামবে তারা, বিশ্বকাপের সম্ভাবনা জিইয়ে রাখতে যে ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। এরপর মঙ্গলবারে সুইডেনের বিপক্ষে করতে হবে অন্তত ড্র। সেক্ষেত্রে গ্রুপে দ্বিতীয় হয়ে প্লে-অফে খেলার সুযোগ থাকবে তাদের।