২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনা শিবিরে লেভানদোভস্কিকে হারানোর ধাক্কা

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন স্প্যানিশ চ্যাম্পিয়নদের পোলিশ তারকা স্ট্রাইকার।

বার্সেলোনা শিবিরে লেভানদোভস্কিকে হারানোর ধাক্কা
রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

চোট ছোবল দিয়েছে বার্সেলোনা শিবিরে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন দলটির তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। নতুন মৌসুম শুরুর আগে কাতালান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই দুঃসংবাদ।

৩৬ বছর বয়সী লেভানদোভস্কির চোটে পড়ার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় বার্সেলোনা। কবে নাগাদ ফিরতে পারেন তিনি, সেটি নিয়ে বলা হয়নি কিছু।

আগামী রোববার হুয়ান গাম্পের ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটিতে অভিজ্ঞ পোলিশ ফুটবলার লেভানদোভস্কিকে পাবে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

লেভানদোভস্কির চোটে শুরুর একাদশে ফেররান তরেসকে খেলাতে পারেন হান্সি ফ্লিক। কিংবা সুযোগ পেতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় আসা ইংলিশ লেফট উইঙ্গার মার্কাস র‍্যাশফোর্ড। ‘ফলস নাইন’ হিসেবে দানি ওলমোকেও খেলাতে পারেন বার্সেলোনা কোচ ফ্লিক।

আগামী ১৬ অগাস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।