১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কষ্টের জয়ে সাফ শুরু নেপালের

প্রথমার্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন গিতা রানা।

কষ্টের জয়ে সাফ শুরু নেপালের
ভুটানকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে নেপাল। ছবি: সাফ

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 12:02 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

রক্ষণের শক্তি দেখাল কখনও উইমেন’স সাফের ফাইনাল খেলতে না পারা ভুটান। কিন্তু গিতা রানার গোলটি আটকাতে পারল না তারা। এই গোলেই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল গত দুই আসরে বাংলাদেশের কাছে হেরে রানার্সআপ হওয়া নেপাল।

ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সোমবার ভুটানকে ১-০ গোলে হারিয়েছে নেপাল। ম্যাচের ২৩তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন গিতা।

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলে শীর্ষে আছে নেপাল। তিন দলের গ্রুপ হওয়ায় এই জয়ে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে আজও দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় শিরোপা জিততে না পারা দলটি।

আগামী ৩১ মে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেপাল।

সাফের সাত আসরের মধ্যে এ পর্যন্ত ছয়বার ফাইনালে উঠেছে নেপাল। এর মধ্যে চারবার ভারতের কাছে এবং দুইবার বাংলাদেশের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে তাদের।