২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নাপোলি সমর্থকদের বিনামূল্যে বিয়ার দেবে কোমো

নেপলসে স্বাগতিক সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় এই ঘোষণা দিয়েছে ২১ বছর পর ইতালির শীর্ষ লিগে ফেরা কোমো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 04:15 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

নাপোলির মাঠে সেরি আর ম্যাচে উষ্ণ অভ্যর্থনার জন্য স্বাগতিক সমর্থকদের প্রতি ধন্যবাদ জানিয়েছে কোমো। ফিরতি লেগে তাদের মাঠে গেলে নাপোলির প্রত্যেক সমর্থককে বিনামূল্যে বিয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি।

নেপলসে গত শুক্রবারের ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় ২১ বছর পর সেরি আয় ফেরা কোমো। লিগে প্রথম সাত ম্যাচে যা তাদের তৃতীয় হার।

যদিও নেপলসের আবহ বেশ উপভোগ করেছে সেস ফাব্রেগাসের দল। নাপোলির সমর্থকরা যেভাবে তাদের বরণ করে নিয়েছে, তাতে খুব খুশি কোমো।

তাই কৃতজ্ঞতাস্বরূপ আগামী ফেব্রুয়ারিতে ফিরতি লেগে তাদের মাঠে গেলে নাপোলির সমর্থকদের বিনামূল্যে বিয়ার দেওয়ার কথা সোমবার সামাজিক মাধ্যমে জানিয়েছে ক্লাবটি।  

৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সেরি আর শীর্ষে আছে নাপোলি। ৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে কোমো।