১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্লাসিকোর আগে বার্সেলোনার জন্য সুখবর

চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তিন ফুটবলার রাফিনিয়া, মার্ক বের্নাল ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

ক্লাসিকোর আগে বার্সেলোনার জন্য সুখবর
রাফিনিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 09:28 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

মৌসুমের শেষ পাঁচটি লিগ ম্যাচের আগে বার্সেলোনার জন্য সুখবর। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনিয়া, ডিফেন্সিফ মিডফিল্ডার মার্ক বের্নাল ও সেন্টার-ব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

হ্যামস্ট্রিং চোটের কারণে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকার পর ফিরেছেন রাফিনিয়া। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে বের্নালও ম্যাচ খেলার কাছাকাছি আছেন।

দীর্ঘ বিরতির পর ক্রিস্টেনসেনও পুরোপুরি ফিট হয়ে ওঠার কাছাকাছি চলে এসেছেন। ডেনমার্কের এই ডিফেন্ডার হাঁটুর লিগামেন্টের চোটে মাঠের বাইরে ছিলেন। বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।

লা লিগায় শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের জন্য পাওয়া যাতে পারে রাফিনিয়া ও বের্নালকে। যদিও ক্লাসিকোতে রেয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনাই বেশি। আগামী ১০ মে কাম্প নউয়ে চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে বার্সেলোনা।

আর ক্রিস্টেনসেন মৌসুম শেষ হওয়ার আগে খেলার কিছু সুযোগ পেতে পারেন। সবশেষ তিনি মাঠে নেমেছিলেন গত ডিসেম্বরে।

৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ। দুটি দলই এখন কেবল এই একটি প্রতিযোগিতায় টিকে আছে মৌসুমে।