১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জেসুস-মার্তিনেল্লির বিদায় নিয়ে আর্সেনালের সমালোচনায় ‘বিস্মিত’ আর্তেতা

ক্লাব ছাড়ার আগে মূল দলের বাইরে রাখা হয় এই দুই ব্রাজিলিয়ান ফুটবলারকে।

জেসুস-মার্তিনেল্লির বিদায় নিয়ে আর্সেনালের সমালোচনায় ‘বিস্মিত’ আর্তেতা
মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 09:18 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

গ্রীষ্মের দলবদলে গাব্রিয়েল জেসুস ও গাব্রিয়েল মার্তিনেল্লির ক্লাব ছেড়ে যাওয়ার ক্ষেত্রে আর্সেনালের ভূমিকা নিয়ে যে সমালোচনা হচ্ছে, তাতে ‘খুবই অবাক’ হয়েছেন দলটির কোচ মিকেল আর্তেতা।

দলবদলের শেষ দিনে আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লেখান জেসুস। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলেছেন, দেড় কোটি ইউরোয় বার্সেলোনায় যোগ দেওয়ার আগে কেন তাকে মূল দলের বাইরে অনুশীলন করতে বলা হয়েছিল, সে বিষয়ে ‘কেউ তাকে কিছুই বলেনি।’

আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি মৌসুমের শুরুতে আর্তেতার নিয়মিত স্কোয়াডের বাইরে ছিলেন। পরে ছয় কোটি পাউন্ডে আল হিলালে যোগ দেন তিনি। এই খেলোয়াড়ের সঙ্গে করা ক্লাবের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইট। 

এসব প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে আর্তেতা শুক্রবার সাংবাদিকদের বলেন, “সত্যি বলতে, খুবই বিস্মিত হয়েছি, কারণ গাবির (জেসুস) সঙ্গে ড্রেসিং রুমে আমার একান্তে কথা হয়েছিল।

“আমরা একে অপরের জন্য যে কথাগুলো বলেছি, তার সবই ছিল কৃতজ্ঞতা প্রকাশ। আমি জানি না… ঠিক আছে। আমি বুঝি, যখন এমন কোনো খবর বা দুঃসংবাদ দিতে হয়, যা মানুষ আশা করে না, তখন সেসব ব্যাপারে কেউ প্রতিক্রিয়া দেখাতে পারে।