১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আন্তমহাদেশীয় প্লে-অফে কে কার মুখোমুখি

বিশ্বকাপের দুটি স্থানের জন্য এই প্লে-অফে লড়বে ছয়টি দল।

আন্তমহাদেশীয় প্লে-অফে কে কার মুখোমুখি
বলিভিয়া ফুটবল দল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আন্তমহাদেশীয় প্লে-অফের ড্রয়ে নিউ কালেডোনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জ্যামাইকা। আর বলিভিয়ার মুখোমুখি হবে সুরিনাম।

আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ছয়টি দল। 

আগামী মার্চে গুয়াদালাহারা ও মন্তেরেতে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ।

প্লে-অফের দুটি ফাইনালে সরাসরি খেলবে ইরাক ও কঙ্গো। 

জ্যামাইকা ও নিউ কালেডোনিয়ার মধ্যকার প্রথম সেমি-ফাইনাল থেকে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কঙ্গোর।

অন্য ফাইনালে ইরাক লড়বে বলিভিয়া-সুরিনামের মধ্যকার দ্বিতীয় সেমি-ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে।

দুই ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে জায়গা।