১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেইনের গোলে বিশ্বকাপের আগে জয়ে ফিরল ইংল্যান্ড

নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি শুরু করল টমাস টুখেলের দল।

কেইনের গোলে বিশ্বকাপের আগে জয়ে ফিরল ইংল্যান্ড
গোলের পর সতীর্থদের সঙ্গে হ্যারি কেইন (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 06:30 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

দুই অর্ধে ভিন্ন দুটি একাদশ নিয়ে খেলল ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখালেও, ন্যূনতম ব্যবধানে জিতল টমাস টুখেলের দল।

ফ্লোরিডায় শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-০ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলটি করেছেন হ্যারি কেইন।

গত মার্চের দুটি প্রীতি ম্যাচে ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ের পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ইংল্যান্ড। এবার জয়ে ফিরল তারা।

ম্যাচে প্রায় ৭২ শতাংশ পজেশনে রেখে গোলের জন্য ২৩টি শট নিলেও, কেবল চারটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের তিন শটের একটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন কেইন। সতীর্থের ক্রসে বক্সে হেডে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার কেইনের গোল হলো ১১৩ ম্যাচে ৭৯টি।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে ৫৭ ম্যাচে ৬৭ গোল করলেন তিনি।

বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে আগামী বুধবার কোস্টা রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।

আর পড়ুন-

বদলি নেমে ব্রাজিলের নায়ক এন্দ্রিক

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারল জার্মানি

বিশ্বকাপের আগে পর্তুগালের দারুণ জয়