১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফিফার নিষেধাজ্ঞামুক্ত আবাহনী

ফিফার নিষেধাজ্ঞার তালিকা থেকে আবাহনীর নাম বাদ দিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

ফিফার নিষেধাজ্ঞামুক্ত আবাহনী
আবাহনী লিমিটেড। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 12:16 AM

Updated : 11 Sep 2026, 03:51 PM

তিন নিষেধাজ্ঞার দুটি থেকে মুক্তির পর, সবশেষটি থেকেও পরিত্রাণ পেল আবাহনী লিমিটেড। তাতে, দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি পুরোপুরি ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো।

ফিফার নিষেধাজ্ঞা তালিকা থেকে আবাহনীর নাম বাদ দিয়েছে ফিফা। সেখানে, বসুন্ধরা কিংস, ফকিরেরপুল ইয়ংমেন্স, ফেনী সকার, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাম আছে এখন।

বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক বকেয়া থাকার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিল আবাহনী। এ কারণে গত লিগে মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি তারা। এ মৌসুমের শুরুতে দুটি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও বাকি ছিল একটি, সেটিরও সুরাহা হলো।