Published : 01 Jul 2023, 08:59 PM
আক্রমণে শক্তি বাড়িয়েছে ইন্টার মিলান। বুন্ডেসলিগার দল বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে 'ফ্রি এজেন্ট' মার্কাস থুরামকে দলে টেনেছে তারা।
ইন্টার শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ফরাসি এই উইঙ্গারকে দলে টানার বিষয়টি জানিয়েছে।
গত জুনে মনশেনগ্লাডবাখের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ২৫ বছর বয়সী থুরামের। এবার বেছে নিলেন নতুন ঠিকানা।
২০১৯ সালে যোগ দিয়ে মনশেনগ্লাডবাখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৪টি ম্যাচ খেলেন থুরাম, গোল করেন ৪৪টি।
মার্কাস থুরামের বাবা ফরাসি ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডারদের একজন লিলিয়ান থুরাম। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতেন তিনি।
'জুনিয়র' থুরাম ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১০টি। কাতার বিশ্বকাপে রানার্সআপ দলটির সদস্য ছিলেন তিনি।