১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লেভারকুজেনকে সহজেই হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আর্সেনাল

মিকেল আর্তেতার দলের সামনে এবার তেমন একটা লড়াই করতেও পারল না জার্মান ক্লাবটি।

লেভারকুজেনকে সহজেই হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আর্সেনাল
দারুণ দুই গোলে দলকে ঠিকানায় পৌঁছে দিলেন এবেরেচি এজে (বাঁয়ে) ও ডেক্লান রাইস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

প্রথম লেগে শেষ মুহূর্তে কোনোমতে হার এড়ানো আর্সেনাল এবার প্রায় পুরোটা সময় আধিপত্য করল। বায়ার লেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। এবেরেচি এজের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর, দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান ডেক্লান রাইস।

দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল আর্সেনাল। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে আর্সেনাল। প্রতিপক্ষ গোলরক্ষকের কয়েকটি দুর্দান্ত সেভের পর, এবেরেচি এজের দর্শনীয় গোলে ৩৬তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। 

লেয়ান্ড্রো ট্রসাডের পাস বাঁ পায়ে রিসিভ করে, শরীর ঘুরিয়েই ২২ গজ দূর থেকে ডান পায়ে বুলেট গতির শট নেন তিনি, কাছের পোস্টের ওপরের কোণা দিয়ে বল খুঁজে পায় ঠিকানা।

ক্যারিয়ারে এটাই তার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল। ক্রিস্টাল প্যালেস থেকে গত গ্রীষ্মে আর্সেনালে যোগ দেওয়া এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের চলতি মৌসুমে গোল হলো ৯টি।

৬৩তম মিনিটে একক নৈপুণ্যে আরেকটি দারুণ গোলে ব্যবধান বাড়ান রাইস। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে সামনে এগিয়ে, ডি-বক্সের বাইরে থেকে ঠাণ্ডার মাথার শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন তিনি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করলেন ইংলিশ মিডফিল্ডার। মৌসুমে তার গোল হলো ৯টি।

এরপরও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় ছিল। ভালো কয়েকটি আক্রমণও করে জার্মান দলটি; কিন্তু জালে বল পাঠাতে পারেনি তারা।

ভিনিসিউসের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে আবার হারাল রেয়াল মাদ্রিদ

চেলসিকে ফের হারিয়ে শেষ আটে পিএসজি

দুর্দান্ত প্রত্যাবর্তনে বোদা/গ্লিম্টের স্বপ্নযাত্রা থামাল স্পোর্তিং