১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লিভারপুলে ভবিষ্যৎ প্রসঙ্গে সোবোসলাই, ‘আমার হাতে নেই’

সম্ভাব্য নতুন চুক্তির আলোচনায় এখনও কোনো অগ্রগতি হয়নি বলে জানালেন এই মিডফিল্ডার।

লিভারপুলে ভবিষ্যৎ প্রসঙ্গে সোবোসলাই, ‘আমার হাতে নেই’
দমিনিক সোবোসলাই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

বর্তমান চুক্তির মেয়াদ শেষের পরও, লিভারপুলে থাকতে চান দমিনিক সোবোসলাই। তবে বিষয়টি যে তার নিজের হাতে নেই, সেটাও বললেন হাঙ্গেরির এই মিডফিল্ডার। 

জার্মান ক্লাব লাইপজিগ থেকে ২০২৩ সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দেন সোবোসলাই। অ্যানফিল্ডের ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে ইতোমধ্যে ২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে আলোচনা শুরু করেছে লিভারপুল কর্তারা। সূত্রের বরাতে ইএসপিএন লিখেছে, সোবোসলাইকে সম্ভাব্য ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছে লিভারপুল এবং এই মেয়াদে তার দারুণ পারফরম্যান্সের প্রতিদান দিতে চায় ক্লাব।   

আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না, এমন প্রশ্নে সোবোসলাই বললেন, এখনও উল্লেখযোগ্য কিছু হয়নি।

“সত্যি বলতে, এখনও কিছুই হয়নি... এটি আমার হাতে নেই। কোনো অগ্রগতি নেই, তবে যদি সঠিক প্রস্তাব আসে তাহলে দেখা যাবে।” 

“দেখা যাক কী হয়, আশা করি শেষ পর্যন্ত সবাই খুশি হবে। অবশ্যই (আমি থাকতে চাই)। আমি শহরটি পছন্দ করি, ক্লাবকে পছন্দ করি, এই ছেলেদের সঙ্গে খেলতে আমার ভালো লাগে। আমি অ্যানফিল্ডকে ভালোবাসি, ভক্তদের ভালোবাসি, দেখা যাক ভবিষ্যতে কী হয়।”