২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভলিবলে কাজাখস্তানকে হারাল বাংলাদেশ

রাউন্ড রবিন লিগে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ জাতীয় ভলিবল দল।

ভলিবলে কাজাখস্তানকে হারাল বাংলাদেশ
টানা দুই জয়ের উচ্ছ্বাস বাংলাদেশের। ছবি: ভলিবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 07:32 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

কাজাখস্তানের বিপক্ষে প্রথম সেটে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে, পরের দুই সেটে জয় তুলে নিল বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সে মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা।

পাকিস্তানের ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-২ ব্যবধানে (২০-২৫, ২৫-২১, ২৫-২৩, ২১-২৫ ও ১৫-১২) জিতেছে বাংলাদেশ। 

উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে রাউন্ড রবিন লিগে শুরু করেছিল বাংলাদেশ। ছয় দলের এই প্রতিযোগিতায় রোববার রাতুল-মাসুদরা মুখোমুখি হবেন নেপালের।

পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-এই ছয় দল অংশ নিচ্ছে এবারের আসরে।